Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে রি-রোলিং মিলে অগ্নিকান্ড

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৮:৫৭ পিএম

বন্দরে রি-রোলিং মিলে অগ্নিকান্ড
Swapno

বন্দরে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এইচ ডব্লিউ স্টিল রি-রোলিং মিলে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। বন্দর ফাঁয়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় বন্দর মদনপুরের মুরাদপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।

 

বন্দর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, সংবাদ পেয়ে দুইটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনি। আগুনে রি-রোলিং মিলের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি জানান।

 

বৈদুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি। 

 

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন