Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, সহযোগী গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, সহযোগী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় ১৫ বছরের এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নুরুল ইসলাম (৩০) নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোহেল আকন্দ নামের আরেক অভিযুক্ত পলাতক রয়েছে।

 

এ ঘটনায় বুধবার (১৮ অক্টোবর) রাতে ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে ঐ রাতেই নুরুল ইসলামকে আটক করে পুলিশ।

 

আবুল কালামের ছেলে গ্রেফতারকৃত নুরুল ইসলাম আইলপাড়া এলাকার মোখলেছ হাজীর বাসার ভাড়াটিয়া। সোহেল আইলপাড়া এলাকার মজিদের ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী বুধবার গার্মেন্টস থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে নুরুল ইসলামের বাসার সামনে আসলে তাকে তার প্রেমিক সোহেলের সাথে দেখা করানোর কথা বলে নুরুল ইসলাম তাকে ফুসলিয়ে পাঠানটুলি এলাকার হাজী মোখলেছের ভাড়া বাড়িতে নিয়ে যায়।

 

সেখানে বাড়ির একটি কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণ করে সোহেল। এ সময় বাহিরে পাহারা দেয় নুরুল ইসলাম।

 

এজাহারে আরো উল্লেখ করা হয়, গার্মেন্টসে আসা যাওয়ার পথে তার সাথে সোহেলের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্কে গড়ে উঠে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত সোহেলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন