Logo
Logo
×

নগরের বাইরে

মোটর সাইকেলের অনিয়ম রোধে পুলিশের বিশেষ অভিযান 

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

মোটর সাইকেলের অনিয়ম রোধে পুলিশের বিশেষ অভিযান 
Swapno

রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল   চালকদের জরিমানা করেছে পুলিশ ।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রূপগঞ্জের ভুলতায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়।

 

আটককৃত মোটর সাইকেলের ১৭ টি লাইসেন্স, ইনসিওরেন্স ও হেলমেট না থাকার কারণে মামলা করা হয়। রেজিস্ট্রেশন না থাকার কারণে তিনটিকে জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন কাগজপত্র না থাকায় চালকদেরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মাহীন ফরাজি, জেলা সহকারি পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ আনিসুর রহমান।

 

এসময় মাহিন ফরাজী বলেন অবৈধ মোটর সাইকেলের মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে তাই আমাদের এ অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন