দোলনা খেলতে গিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৭:০৯ পিএম
ফতুল্লায় ঘরের আড়ার সাথে কাপড় ঝুলিয়ে দোলনা খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে রোমানা খাতুন নামের নয় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় ধর্মগঞ্জ পাকাপুল এলাকার আমজাদ মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রোমানা রংপুর জেলার গঙ্গারচরা থানার নগরবান গ্রামের ওমেদ আলীর মেয়ে।
সে তার মা ও বোনের সাথে আমজাদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গার্মেন্ট কর্মী পারভীন তার দুই শিশু সন্তানকে নিয়ে এখানে বাস করতেন। বুধবার সকালে দুই শিশু কন্যাকে বাসায় রেখে কাজে গেলে সন্ধ্যায় দোলনা খেলার সময় গলায় ফাঁস লেগে মারা যায় রোমানা খাতুন। খবর পেয়ে বাড়িতে ছুটে আসে পারভীন।


