Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ভূয়া সেনা সদস্য গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৬:৪১ পিএম

ফতুল্লায় ভূয়া সেনা সদস্য গ্রেফতার
Swapno

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কামাল হোসেন  নামেরন এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে চারটি মোবাইল সেট ও সাড়ে চার হাজার নগদ টাকা উদ্ধার করে ডিবি।

 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল রাজধানীর দক্ষিণখান এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। 

 

জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, প্রতারক কামাল হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন