নাসিক ৮নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৯:০২ পিএম
নাসিক ৮নং ওয়ার্ডের দক্ষিণ ধনকুন্ডা ক্যানেল রোড হতে পূর্বে পাকা রাস্তা পর্যন্ত ১২ ফুট ২ হাজার ফুট আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এ কাজের উদ্ধোধন করেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, হাসেম ভান্ডারী, সালাউদ্দিন, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, সাংবাদিক আফিফুল আলম, সাইফুল ইসলাম বাবু, সাদ্দাম সাউদসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এসময় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, জনগণের জন্য নাসিক সব সময় চেষ্টা করেছে রাস্তা, ড্রেনেজ, লাইটসহ অন্যান্য সকল সুবিধা দেওয়ার জন্য। মেয়র আইভী জনগণের জন্য কাজ করেন। সিটিবাসির উন্নয়নের জন্য চিন্তা করেন।
তিনি আরো বলেন,এই রাস্তাটি বাস্তবায়ন হলে দক্ষিণ ধনকুন্ডা বাসিকে আর কাঁদা মাটি রাস্তা দিয়ে চলাচল করতে হবে না। বর্তমানে ছোট বড় অনেক রাস্তার কাজ চলমান রয়েছে। যা আগামী ২/৩ মাসের মধ্যে চলাচল করা যাবে।
এসময় রাস্তা ও ড্রেনেজ এর ব্যবস্থা করায় দক্ষিণ ধনকুন্ডাবাসীর পক্ষে থেকে মেয়র আইভী ও স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লার জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করনে হাফেজ মাওলানা আব্দুর রহমান।


