নাতনীসহ ২ শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম
সিদ্ধিরগঞ্জে আপন নাতনিসহ ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন কামলেক (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। কামাল ধর্ষিতা এক শিশুর আপন দাদা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে অভিযুক্ত দাদা কামাল হোসেন (৭০)কে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে থানায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া হাইস্কুল সংলগ্ন এলাকার মৃত কমর আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্তের নিজের আপন নাতনী ও প্রতিবেশী আরেক শিশুকে ডেকে রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করে সে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার মামলা দায়ের করার পর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী দুই শিশুকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


