Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
Swapno

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরূদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আকিব হাসানের নেতৃত্বে কলেজ প্রাঙ্গন থেকে বের করে মিছিলটি মঠেরঘাট, মুড়াপাড়া বাজারসহ আশপাশের কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়া, নয়ন মিয়া, আব্দুর রহিম, সজীব মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান রিপন,  জলিল মিয়া, আব্দুল্লøাহ মিয়া, পাপ্পু, শাহালম, রিমন, দিপু, ইয়াসিন, সাইফুল ইসলাম, পলাশ, ফয়সাল, রিয়াদ, নাজমুল, নিরব প্রমুখ।

 

মিছিলে বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরূদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন