Logo
Logo
×

নগরের বাইরে

শহরের গলাচিপায় পরিত্যক্ত বাড়ি থেকে ঠিকাদারের লাশ উদ্ধার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৭:১৯ পিএম

শহরের গলাচিপায় পরিত্যক্ত বাড়ি থেকে ঠিকাদারের লাশ উদ্ধার
Swapno

শহরের গলচিপায় একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ি থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামের এক ডিপ টিউবওয়েলের ঠিকাদার এর লাশ উদ্ধার করেছে পুলিশ। দূর্বৃত্তরা তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশটি এখানে ফেলে দিয়েছে বলে ধারনা করছে পুলিশ।

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের গলাচিপা এলাকার আউয়াল চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। ময়না তদন্তের লাশটি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

 

নিহত মোস্তফা হাওলাদার নারায়ণগঞ্জ শহরের খানপুর রেললাইন সরদার বাড়ি এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

 

মোস্তফার স্ত্রী সীমা বেগম জানান, মোস্তফা মঙ্গলবার সকালে কাজের উদ্দ্যেশ্যে বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। রাতে তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়।

 

তিনি বলেন, সকালে লোক মারফতে এখানে একটি লাশ পাওয়া গেছে সংবাদ পেয়ে ছুটে গিয়ে লাশটি নিজের স্বামীর বলে সনাক্ত করি। তবে তাকে যারাই হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে বলে তিনি দাবী জানান।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মোস্তফাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে এটা প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলেও হত্যা হতে পারে কিংবা অন্য স্থানে হত্যা করে এই বাড়িতে লাশ ফেলে যেতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটনসহ খুনিদের গ্রেপ্তার করার অভিযান চলছে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন