কুতুবপুরে রাস্তায় ড্রেজারের পাইপ, অটো উল্টে ডিএনডির খালে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৬:৩৭ পিএম
কুতুবপুরে রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপের কারনে যাত্রিসহ অটো রিক্সা উল্টে পড়ে যায় ডিএনডির খালে। এলাকাবাসী এসে রিক্সা চালকসহজ যাত্রীদেরকে উদ্ধার করে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর একটার দিকে কুতুবপুরে পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসি জানায়, প্রতিদিন শাহী মহল্লা, বউবাজার, আদর্শ নগর, রসুলপুর সহ বিভিন্ন এলাকার কয়েক লক্ষ লোক পাগলা যাওয়া আসার পথে এই রাস্তাটি ব্যবহার করে। অথচ ব্যস্ততম এই রাস্তা দিয়ে ড্রেজারের পাইপ নেয়ায় এখানে ঢালু সৃষ্টি হওয়ায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসী আরো জানায়, বেশ কয়েক মাস যাবত রাস্তাটি এই অবস্থায় থাকায় প্রতিনিয়তই এমন দুর্ঘটনার ঘটনা ঘটছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি দেখেও না দেখার ভান করছে। এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার মাধ্যমে জনগণকে রক্ষা করার জন্য দাবী জানায় এলাকাবাসি।


