Logo
Logo
×

নগরের বাইরে

আহসান হাবিবের ভাইয়ের মৃত্যু, শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

আহসান হাবিবের ভাইয়ের মৃত্যু, শোক
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিং বডি সদস্য এস এম আহসান হাবিবের বড় ভাই দিল মোহাম্মদ দিলু (৬৩) ইন্তেকাল করেছে। (ইন্নাল্লিল্লাহি... রাজিউন)।

সোমবার ১৬ নভেম্বর রাত ১১টায় দেওভোগ পাক্কা রোড নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিণ্ন রোগের অসুস্থ ছিলেন।

মঙ্গলবার ১৭ নভেম্বর বাদ জোহর শহরের দেওভোগ বড় জামে মসজিদ (শুক্কুরকারী) জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা তাকে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এস এম আহসান হাবিবের বড় ভাই দিল মোহাম্মদ দিলু মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের গভনিংবডি ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। 

শোক প্রকাশ করেছেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, অ্যাডভোকেট মাহমুদা মালা, কার্যকরি সদস্য মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন সমুন, সাব্বির আহম্মেদ সাগর, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী হাসান সজীব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন