৩য় দিনেও ড্রেজার পরিদপ্তর কর্মচারীদের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:২৭ পিএম
১৫ থেকে ২০ বছর কর্মরত অনিয়মিত কর্মচারীদের শূন্য পদের অনুকুলে নিয়মিত করা ও ৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ৩য় দিনেও কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করেছে ড্রেজারে অনিয়মিত শ্রমিক কর্মচারী চাকরি রক্ষা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্ততের তারা এই কর্মসূচী পালন করেন।
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্তরে ১৬২ জনের শূন্য পদে থাকা সত্তেও ১৬২ জনের মধ্যে ৭৫ জনের অনুমোদন দেয়া হয়েছে। এ সময় তারা শুধু ৭৫ জনের না সকল শ্রমিকদেরকে নিয়োগ দেয়ার দাবী জানান।
তারা বলেন, প্রতিবছর ডিসেম্বর আসলেই শ্রমিক ছাটাই করার পায়তারা চলে। এই ১৬২ জন শ্রমিক দীর্ঘদিন ১৫/২০বছর ধরে কাজ করে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হয়া সত্তেও নতুন শ্রমিক নিয়োগের সার্কুলার দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে আমাদের ৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাই।
তারা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বেকারত্ব দূর করে চাকুরীর ব্যবস্থা করে দিচ্ছে, আর এখানে আমাদের চাকরি থেকে ছাটাই করার পায়তারা চলছে। এই করোনা কালীন সময় আমাদের চাকরি থেকে ছাটাই করলে আমরা স্ত্রী সন্তান নিয়ে কোথায় যাব।
এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপসহ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ও ৪ আসনের সাংসদ শামীম ওসমানের হস্তক্ষেপ কামনা করে কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ করতে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন ড্রেজারের অনিয়মিত শ্রমিক কর্মচারী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. সালাউদ্দিন, সহসভাপতি পিয়ার আলি, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান দুলাল, যুগ্ম সম্পাদক আবু তাহের, যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহিন, কার্যকরি সদস্য নূসরাত জাহান ঋতু, নাদিরা বেগম, মহাসিন, শাহীন সরদার প্রমূখ।
প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা, স্থানীয় দলীয় নেতা কর্মীগণও উপস্থিত ছিলেন।


