কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:২৪ পিএম
বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগ মো.জবেদ আলীকে আহ্বায়ক ও মো.আলীম মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির বাকীরা হলেন, সদস্য সাইফুদ্দিন মীর,আঃ হাসেম মিয়া, মো. হালিম । মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) গনমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসের সুপারিশক্রমে বন্দর থানা কৃষক লীগের সভাপতি হাজী মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের স্বাক্ষরক্রমে কলাগাছিয়া ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. জবেদ আলীকে আহ্বায়ক ও মো. আলীম মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ।
প্রসঙ্গত, আগামী দুই মাসের মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


