Logo
Logo
×

নগরের বাইরে

বাজারের উদ্বোধন করলেন সাইফুল্লাহ বাদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:০৬ পিএম

বাজারের উদ্বোধন করলেন সাইফুল্লাহ বাদল
Swapno

ফতুল্লায় একটি বাজারের উদ্বোধন করেছেন থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কাশীপুর ইউনিয়নের খিল মাকের্টের ঢালিবাড়ি এলাকায় ‘কাশীপুর বাজার’ নামের এই কাঁচাবাজারটি উদ্বোধন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর বাজারের পরিচালক আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, স্থানীয় যুবলীগ নেতা সুমন সরদার প্রমূখ।

 

আমজাদ হোসেন জানান, এখানে স্থায়ী কোন কাঁচাবাজার না থাকায় স্থানীয়দের বৌ-বাজার কিংবা দিগুবাবুর বাজারে যেতে হয়। এই বাজারটি উদ্বোধন হওয়ায় এখানে স্বল্পমূল্যে সকল প্রকার খাদ্য সামগ্রী পাওয়া যাবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন