Logo
Logo
×

নগরের বাইরে

পাঠানটুলি’র শুভ হত্যার আসামী শাওন গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

পাঠানটুলি’র শুভ হত্যার আসামী শাওন গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ পাঠানটুলির ব্রুনাই ফেরত আহাদ আলম শুভ হত্যা মামলার প্রধান অভিযুক্ত পীর মোহাম্মদ শাওন কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার (১৭ ই নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন পশ্চিম পাশ এলাকা থেকে ডিবি পুলিশের এসআই ফরিদ আহমেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


 
এ বিষয়ে এস আই ফরিদ আহমেদ জানান, আহাদ আলম শুভ’র এই চাঞ্চলকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত পীর মো. শাাওনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

 

উল্লেখ্য, গত ১ আগষ্ট ঈদুল আযহার দিন রাতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় বিদেশ ফেরত আহাদ আলম শুভকে  নির্মম ভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুভর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর  মামলাটি ডিবিতে স্থানান্তর করা হলে মামলাটির দায়িত্ব  পায় এসআই ফরিদ আহমেদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন