Logo
Logo
×

নগরের বাইরে

একসাথে কাজ করবেন দুলাল ও খাঁন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম

একসাথে কাজ করবেন দুলাল ও খাঁন
Swapno

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও জেলার ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু'র মধ্যস্থতায় অবশেষে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন বন্দরের আলোচিত দুই রাজনৈতিক নেতা খাঁন মাসুদ ও দুলাল প্রধান।

 

সোমবার (১৬ নভেম্বর) রাতে বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের বাসভবনে রাত্রি ভোজনের আয়োজনে তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন। আহারও করেছেন একই প্লে¬টে।

 

এব্যাপারে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান জানান, ৩য় পক্ষ ভেবেছিলো আমাদের সম্পর্কের আরো অবনতি হবে। আমরা তাদের ঘোলা পানিতে মাছ শিকার বন্ধ করেছি৷ আমরা আগেও এক ছিলাম এখনো এক আছি। আমরা দ’জনেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমাদের মধ্যে শুধু ভুল বুঝাবুঝি ছিলো। আগামি দিনে জনগনকে পাশে নিয়ে একই সাথে রাজনীতি করে যাব। 

 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ জানান, বিগত দিনে আমাদের নেতাকর্মীদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিলো। এবিষয়ে আমাদের রাজনৈতিক গুরু একেএম শামিম ওসমান ও একেএম সেলিম ওসমান সমাধান করে দিয়েছেন।

 

তিনি বলেন, তারপরও তৃতীয় একটি পক্ষ জল ঘোলা করতে চেয়েছে। আমাদের মধ্যে এখন কোন বিরোধ নেই। আমরা বঙ্গবন্ধু'র আদর্শে একই পরিবারের রাজনীতি করি। ভবিষ্যতেও দলের স্বার্থে কাঁধে কাঁধ রেখে জনগনের রাজনীতি করব।

 

প্রসঙ্গত, বেশ কয়েকমাস যাবৎ তাদের দু’জনের কর্মী সমর্থকদের মাঝে বেশ কয়েকটি ইস্যু নিয়ে বিরোধিতা চলছিলো। এবিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান তাদের বন্দর উপজেলায় তাদের মিমাংশা করলেও ফের তাদের সম্পর্কের অবনতির গুঞ্জন উঠে। সোমবার রাতে তারা একসাথে ভোজন করে  তাদের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন