Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অসহায় নারী’র মুদির দোকানে চুরি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম

বন্দরে অসহায় নারী’র মুদির দোকানে চুরি
Swapno

বন্দরে শাহানাজ (২৭) নামের এক অসহায় নারীর টংয়ের মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা ও ৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

 

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী’র ইন্নত আলী শাহ্ এর মাজারের পাশে এ ঘটনাটি ঘটে। 

 

এব্যাপারে শাহানাজ জানান, তিনি অবিবাহিত। টিন দিয়ে মোড়ানো এই টংয়ের দোকানের উপার্জন দিয়ে অনেক কষ্ট করে বৃদ্ধ বাবা মাকে নিয়ে জীবনযাপন করে আসছেন তিনি। প্রতিদিনের মতো সোমবারও বাদ এশা দোকানে তালা দিয়ে বাড়িতে ফিরেন তিনি। রাতে দোকানের পিছনের অংশের টিন কেটে দোকানে প্রবেশ করে মালামাল কেনার জন্য গোপন স্থানে রাখা নগদ ২০ হাজার টাকা ও ৫হাজার টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোর।

 

এব্যাপারে বিষয়ে সন্দেহ করার মতো কাউকে না পেলেও তার টাকা রাখার গোপন স্থানের খবর জানে এমন কোন নিকট শত্রুর দ্বারা এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

 

এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ করবেন বলে জানান শাহনাজ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন