হেফাজতের নয়া কমিটিকে সোনারগাঁয়ের ইমাম ওলামা ঐক্য পরিষদের শুভেচ্ছা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৫:২৯ পিএম
হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী সহ নয়া কমিটির অন্যান্য সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদ।
মঙ্গলবার সাদিপুর ইউনিয়ন ইমাম ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি মুফতী শরীফুজ্জামান ও সাধারণ সম্পাদক মুফতী মুজ্জামিল হক এ অভিনন্দন জানান।


