আড়াইহাজার বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৫:২২ পিএম
আড়াইহাজারের বাজারকে অবৈধ দখল মুক্ত করতে ফুটপাতসহ দোকানের বর্ধিত অংশ উচ্ছেদে এবং ব্যবাসার বিভিন্ন অনিয়ম রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দোকানদারদেরকে এ বিষয়ে সতর্ক করে দেয়া হয় ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেনে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এই সময় ফুটপাত দখল মুক্তসহ বাজারের বিভিন্ন দোকানের বর্ধিত অংশ কেটে ফেলা হয়। অভিযান চলাকালে বাজারের মিকাইল ট্রেডার্সে সারের দাম বেশী রাখার অপরাধে ৩০ হাজার টাকা এবং টিটুর মিস্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, বাজারের এসকল অবৈধ দখলে সৃষ্ট যানজটের যন্ত্রনায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। বুধবারের মধ্যে যদি কোন দোকানে বর্ধিত অংশ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


