চাকরি নিয়মিত করণ ও বেতনের দাবিতে ড্রেজারে প্রতিবাদ সভা,কর্মবিরতি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১০:১৩ পিএম
দীর্ঘ ১৫/ ২০ বছর কর্মরত অনিয়মিত কর্মচারীদের শূন্য পদের অনুকুলে নিয়মিত করা ও ৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ড্রেজারে অনিয়মিত শ্রমিক কর্মচারী চাকরি রক্ষা সংগ্রাম পরিষদ কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্ততের অনিয়মিত শ্রমিক কর্মচারী রক্ষা সংগ্রাম পরিষদের কর্মবিরতি ও প্রতিবাদ সভায় বক্তরা তাদের দাবিতুলে ধরে বলেন, নারায়ণগঞ্জ ড্রেজার পরিদপ্তরে ১৬২ জনের শূন্য পদে থাকা সত্তেও ১৬২ জনের মধ্যে ৭৫ জনের অনুমোদন দেয়া হয়েছে। আমাদের দাবি শুধু ৭৫ জনের না। সকল শ্রমিকদেরকে নিয়োগ দিতে হবে।
প্রতিবছর ডিসেম্বর আসলেই শ্রমিক ছাটাই করার পায়তারা চলে। এই ১৬২ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হয়া সত্তেও নতুন শ্রমিক নিয়োগের সার্কুলার দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে আমাদের ৫ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাই।
ড্রেজার পরিদপ্তর অনিয়মিত শ্রমিকদের অভিযোগের বিষয় জানতে চাইলে ড্রেজার বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ড নারায়ণগঞ্জের অতি: প্রধান প্রকৌশলী মো আজিজুল হক এ বিষয় তিনি জানান, আউট সোর্সিং ও স্থায়ীকরণ করতে আমরা ১৬২ জনের তালিকা মন্ত্রনালয় পাঠিয়েছি। বোর্ড নিতিমালা আওতায় তারা নিয়োগ দিবে। আগে আমরা নিয়োগ দিতাম এখন (বাপাউবো) নিয়োগ দিচ্ছে। এবং তাদের বকেয়া বেতন দেয়ার কথা চলছে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- ড্রেজারের অনিয়মিত শ্রমিক কর্মচারী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো সালাউদ্দিন, সহ সভাপতি পেয়ার আলি, যুগ্মসাধারণ সম্পাদক মো. শাহিন সাধারণ সম্পাদক জাহিদুল হাসান দুলাল, কার্যকরি সদস্য নূসরাত জাহান ঋতু, নাদিরা বেগম, মহাসিন প্রমুখ।


