১০ ডিসেম্বর কলাগাছিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে উপ-নির্বাচন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৯:০৯ পিএম
আগামী ১০ ডিসেম্বর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের পদে উপনির্বাচনের দিন ধার্য করেছে উপজেলা নির্বাচন অফিসার। এ উপলক্ষে ১৫ নভেম্বর মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিন সংরক্ষিত মহিলা মেম্বার পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমাদেন।
এরা হলেন মাহামুদা আক্তার, মায়া আক্তার শিখা ও পান্না আক্তার। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর মঙ্গলবার রির্টানিং অফিসার কর্তৃক মনোয়নপত্র বাছাই। ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
উপ-নির্বাচনকে সামনে রেখে ৩টি ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক উৎসব আমেজ লক্ষ করা গেছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর রাতে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা আক্তার পলি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার মৃত্যুতে উক্ত সংরক্ষিত ওয়ার্ডের জনপ্রতিনিধি শূন্য হয়ে পরে।


