রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা খালেদা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সখিনা বেগম।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় মাদরাসার সকল শিক্ষার্থী, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


