Logo
Logo
×

নগরের বাইরে

সনমান্দী ইউপির দুটি ওয়ার্ডে জাপার কমিটি গঠন 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:৫৩ পিএম

সনমান্দী ইউপির দুটি ওয়ার্ডে জাপার কমিটি গঠন 
Swapno

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল সোমবার সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের ৩নং ও ৪নং ওয়ার্ডে পৃথকভাবে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।

 

এ উপলক্ষে বিকাল ৪টায় ইউনিয়নের অলিপুরা বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাজী আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল। 


এসময় সর্বসম্মতিতে ফিরোজ আহমেদ মেম্বারকে সভাপতি ও মো. শাহীনকে সাধারন সম্পাদক করে সনমান্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সাবেক মেম্বার রুহুল আমিনকে সভাপতি ও রিপন ভূঁইয়াকে সাধারন সম্পাদক করে ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়।  


সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হারুনুর রশিদ মেম্বারের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোমেন সরকার মেম্বার, তোতা মেম্বার, শাহীনা মেম্বার, লুৎফা মেম্বার, ইসরাফিল প্রধান, সেকান্দার আলী মাস্টার, বিল্লাল মুন্সী, মতিউর রহমান মতিসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন