Logo
Logo
×

নগরের বাইরে

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন 
Swapno

সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দে ভবনটি নির্মাণ করা হবে।  


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা শিক্ষা অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী আরিফুল হক, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন