Logo
Logo
×

নগরের বাইরে

প্রবীণ নেতার শয্যাপাশে গোদনাইল আওয়ামী লীগ নেতৃবৃন্দ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

প্রবীণ নেতার শয্যাপাশে গোদনাইল আওয়ামী লীগ নেতৃবৃন্দ
Swapno

সিদ্ধিরগঞ্জে প্রবীণ নেতা গোদনাইল ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি অসুস্থ এম এ বারী কে দেখতে যান গোদনাইল আ'লীগ নেতৃবৃন্দ।

 

সোমবার ( ১৬ নভেম্বর ) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূঁইয়া পাড়া এলাকায় এম এ বারী'র নিজ বাসভবনে তাকে দেখতে যান তারা। এসময় তার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি প্রবীণ এই নোতার সার্বিক খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিতি ছিলেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাজী শাহালম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মজিবর রহমান সাউদ, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মহসিন ভূঁইয়া, বন্ধু পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক নেতা মতিন মন্ডল , মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ, মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম, মো. আমির হোসেন, শরিফ, শফি, মোক্তার, আলামিন, আলাউদ্দিন, বাপ্পী, জুয়েল, হাবিব, রিয়াদ, রাসেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন