বন্দরে হতদরিদ্রের মাঝে যুব ঐক্য পরিষদের বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৮:২২ পিএম
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বন্দর থানার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৬ নভেম্বর ) সন্ধ্যায় বন্দরের আমিন আবাসিক এলাকায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং বন্দর থানার আয়োজনে এই বস্ত্র বিতরণ করা হয়।
এর আগে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ কালীন কমান্ডার গোপিনাথ দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বন্দর থানা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলসী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল উদ্দিন ভূঁইয়া,প্রধান আলোচক নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন,বিশেষ বক্তা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, বিশেষ অতিথি মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,জেলার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ,প্রচার সম্পাদক অমিত মজুমদার,বন্দর থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর কুমার দাস,বন্দর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জিতু দাস, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সৌরভ কর্মকারসহ নেতৃবৃন্দ।


