Logo
Logo
×

নগরের বাইরে

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকী

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৭:৪৪ পিএম

হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকী
Swapno

আড়াইহাজারে একটি হত্যা মামলা তুলে নিতে মামলার বাদী জাফর আলীকে বিভিন্নভাবে হুমকী-ধামকী দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) জাফর আলী বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইয়েরী (জিডি) করেছেন। জিডি নং- ৫৩৬, ১৬-১১-২০২০ইং।

 

অভিযোগে স্থানীয় উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে তৈয়ব, আবু হানিফের স্ত্রী সুলতানা বেগম, আসান উল্লাহ’র স্ত্রী সেলিনা বেগম, মৃত শহিদউল্লাহর ছেলে অহিদুল্লাহকে অভিযুক্ত করা হয়েছে।

 

বাদী বলেন, আমি দীর্ঘদিন ধরে উচিৎপুরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। চলতি বছরের ৬ আগস্ট আমার ভাই আনোয়ারকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৭(৮)২০২০ইং।

 

তাতে উচিৎপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য হানিফ মেম্বারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। উক্ত মামলা তুলে নিতে সোমবার বেলা ১১টায় আমার বসত বাড়িতে এসে উক্ত বিবাদীগং আমাকে নানা ভয়ভীতি দেখায়। এমনকি তারা মামলার সাক্ষীদেরও ভয়ভীতি দেখায়।

 

তিনি আরও বলেন, ১৮ নভেম্বর আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। উক্ত তারিখে যাতে প্রত্যক্ষদর্শীরা সাক্ষি দিতে আদালতে উপস্থিত না থাকে সেজন্য তাদেরকেও হুমকী দেয়া হচ্ছে।

 

তিনি আরও অভিযোগ করেন, মামলার প্রধান আসামি এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সদ্য তিনি আওয়ামী লীগে যোগদান করেন।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন