আড়াইহাজারে সন্ত্রাসী হামলায় আহত ৪
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৭:২৯ পিএম
আড়াইহাজারে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার গোপালদী পৌরসভার পাঠানেরকান্দী গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আহত কানাই লাল রায় বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিদেশ ফেরত কানাই লাল রায়ের বাড়ীতে সকাল ৯টার দিকে পূর্ব আক্রোশে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় প্রতিবেশী প্রতিপক্ষ শুভ ও তার পরিবারের লোকজন। তারা কানাইয়ের পরিবারের লোকজনদেরকে পিটিয়ে আহত করে চলে যায়।
পরে কানাই একটি হোন্ডা যোগে সকাল ১১টায় তার বাড়ী থেকে তার ভাতিজা লিটন কে সঙ্গে নিয়ে কলাগাছিয়ার মোড়ে যাওয়ার সময় পথে তার হোন্ডা আটকিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শুভর ও তার সাঙ্গরা।
তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। দুই হামলায় কানাই সহ তার ভাগিনা লিংকন, চাচােেতা ভাই নারায়ণ এবং ভাতিজা লিটন আহত হয়। সন্ত্রাসীরা তার মোটর সাইকলেটি ভেঙ্গে ফেলে তার সঙ্গে থাকা একটি স্বর্ণের চেইন ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।


