আড়াইহাজারে বিষ পানে কিশোরী শ্রমিকের আত্মহত্যা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৭:১৮ পিএম
আড়াইহাজারে বিষ পান করে ছুরিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী মিল শ্রমিক অত্মহত্যা করেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ছুরিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের আখড়পাড়া গ্রামের বাছেদের কন্যা।
নিহতের পরিবার জানায়, ছুরিয়া উপজেলার উজান গোপিন্দিতে অবস্থিত ভাই ভাই স্পীনিং মিলের শ্রমিক। অজ্ঞাত কারণে সে রোববার দিবাগত রাতে তার শোবার ঘরে থেকে বিষ পানে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের এস আই কামাল হোসেন সোমবার সকালে লাশের সুরত হাল করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।


