Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম

বন্দরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
Swapno

বন্দরে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে প্রণোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫শ (প্রণোদনায় ১শত ৭০ ও পূর্ণবাসনে ৩শত ৩০জন) কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছে বন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়৷

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

 

এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। তার আমলে বাংলাদেশ কৃষিখাতে আমূল পরিবর্তন হয়েছে। ২০১৯ সালের তথ্যানুযায়ী বাংলাদেশ এখন সবজি ও ধান উৎপাদনে বিশ্বের ৩য় ও ৪র্থ। যা দেশের জন্য বিরাট অর্জন। বিদেশীরা বাংলাদেশের সাফল্যে এখন ঈর্ষান্বিত।

 

বন্দর উপজেলা কৃষি অফিসার ফারহানা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সীমা মন্ডলসহ উপজেলা উপ-সহকারী  কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

এ সময় কৃষকদের মাঝে ১কেজি বারি সরিষা-১৪, ১০ কেজি এমওপি , ১০কেজি ডিএপি সার, ১কেজি ধানের বীজ, পেয়াজ বীজ ২৫০ গ্রাম, গম বীজ ২০কেজি করে বিতরণ কনের। এছাড়াও তাদের বিভিন্ন পরিমানে টমেটো, মরিচ, ভুট্টা ও সূর্যমুখী'র বীজও প্রদান করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন