বন্দরে আক্তার হোসেনের ১০ হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৬:৪০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী "নো মাস্ক নো সার্ভিস" বাস্তবায়নের লক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেনের উদ্যোগে বন্দর উপজেলায় ১০হাজার পিছ সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে।
সোমবার (১৬নভেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ। বিতরণের জন্য মাস্কগুলো বন্দর উপজেলা পরিষদের সকল দপ্তর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের রাজনৈতিক নেতাদের হাতে তুলে দেয়া হয়।
এসময় এম এ রশিদ বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিসথ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়ন করতে প্রয়োজনীয় সামাজিক সচেতনতা , প্রচারাভিযান চালানোসহ যে কোন মূল্যে এই কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মাস্ক ছাড়া কাউকে সরকারি বেসরকারি অফিস ও দোকানপাটে সেবা দেওয়া হবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগ নেতা কুতুবউদ্দিন, ইসতিয়াক উদ্দিন জারজিস, রবিউল আউয়াল রবি, বন্দর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু।
আরো উপস্থিত ছিলেন, আ'লীগ নেতা আসাদুল্লাহ মাষ্টার, শাহজাহান মোল্লা, সাহাবুদ্দিন ঢালী, আক্তার সজল, আলি আহমদ, মেহেদি হাসান সোহেল, আনোয়ার হোসেন, জবেদ আলী মিয়া, আলীম মিয়া, বিল্লাল হোসেন, হামিদুল ইসলাম, আলতাফ প্রমূখ।


