Logo
Logo
×

নগরের বাইরে

অভিযান এড়াতে উল্টো পথে রিক্সা :  পিকআপের ধাক্কায় হতাহত ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৬:১২ পিএম

অভিযান এড়াতে উল্টো পথে রিক্সা :  পিকআপের ধাক্কায় হতাহত ২
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ'র অভিযান থেকে বাঁচতে উল্টো পথে চালক রিক্সা নিয়ে পালাতে গেলে বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত ও আরেক পথচারী আহত হয়েছে।


নিহত পথচারীর নাম ইয়াসির (৩৮) ও আহত পথচারী আশরাফুল (৩২)। সোমবার দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনাটি ঘটে নিহত ইয়াসির ঢাকার ডেমরার আমুলিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। 


জানা গেছে, সকাল থেকে বিআরটিএ’র হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহার এর নেতৃত্বে মহাসড়কে চলাচলরত সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, মিশুক, ভ্যানের বিরুদ্ধে সানারপাড় ও মাদানীনগর এলাকায় অভিযান পরিচালনা করছিল বিআরটিএ।


অভিযানে থাকা লোকজন কিছু দূর থেকে রিকশাটিকে থামার সংকেত দিলে তখন দুইজন যাত্রীসহ রিকশা চালক দ্রুত গতিতে পিছনে ফিরে যেতে চাইলে বিপরিত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সোলেমান। আর গুরুতর আহত হয় আশরাফুল।

 

আশরাফুলকে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পরই বিআরটিএ‘র অভিযান বন্ধ করে চলে যায় বলে জানা গেছে।  


সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, উল্টোপথে রিক্সা চালানোর সময় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আহত আশরাফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পিক-আপ ভ্যান ও রিকশাচালক চালক পালিয়ে গেছে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, দুপুরের দিকের এই দুর্ঘটনায় যাত্রি মারা গেছে। এ বিষয় এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন