Logo
Logo
×

নগরের বাইরে

তল্লা মসজিদে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা পরিষদের আর্থিক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ০৫:৩৪ পিএম

তল্লা মসজিদে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা পরিষদের আর্থিক
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) সকাল এগারোটায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আহত ও নিহত পরিবারবর্গদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন । 

 

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, তল্লা মসজিদের ঘটনা সত্যিই হৃদয় বিদারক। আমি তলা মসজিদে মৃত্যুবরণকৃত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বঙ্গবন্ধুর সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন জনগণের পাশে এসে দাঁড়াতে এবং সহযোগিতা করার জন্য । সেই বিশ্বাস নিয়েই তিনি আমাকে এই চেয়ারে বসিয়েছে। আমি সেই বিশ্বাস নিয়েই মানুষের পাশে আছি । 

 

তিনি আরও বলেন, মানুষকে ভালোবাসলে ও সহযোগিতা করলে আল্লাহ পাকও খুশি হয়। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করতে পারছি । দুর্ঘটনার পর জেলা পরিষদের সদস্য ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করবো বলে ওয়াদা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ তা আজ বাস্তবায়ন করতে পেরেছি। পাশাপাশি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও আজকে সহায়তা প্রদান করা হবে । 


 
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মাহমুদা মালা, সদস্য মো. আলাউদ্দিন আহমেদ, মোস্তফা হোসেন চৌধুরী, এড.নুর জাহান বেগম প্রমুখ।

 

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ হয়ে মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ৩৩ জন মৃত্যুবরণ করেন। একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন