Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১০:২০ পিএম

রূপগঞ্জে বাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
Swapno

রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩১) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী খাদুন এলাকার ডা. ফারুকের ভাড়া বাসার মেঝে থেকে এ লাশ উদ্ধার করা হয়। শনিবার রাত ১০টা থেকে ভোরের মধ্যবর্তী কোনো এক সময়ে এই হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

 

নিহত গিয়াস উদ্দিন কুমিল্লার মনোহরগঞ্জ থানার বান্দুয়াইল মেলনাবাজার এলাকায় ছায়াত উল্লাহর ছেলে। সে রূপগঞ্জের সাফা ফ্যাশন নামে একটি পোশাক কারখানার স্টোরকিপার ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী।

 

বাড়ির মালিক ডা. ফারুক জানান, গত দুই মাস পূর্বে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী আমার বাসায় ভাড়া আসেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া ঘরের মেঝেতে গিয়াসউদ্দিনের গলা কাটা রক্তাক্ত লাশ দেখে তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি আরো জানান, ঘরের দরজা ছিল খোলা।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাড়িতে ওই যুবক একাই ছিলেন। তার স্ত্রী নারায়ণগঞ্জ শহরে তার পিতার বাড়িতে ছিলেন। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন