Logo
Logo
×

নগরের বাইরে

কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Icon

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

কমিউনিটি ক্লিনিক পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Swapno

উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা, মোঃ ইমতিয়াজ।

 

রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায় ও সদর উপজেলা মেডিকেল অফিসার ডা, কাজী ফারজানা আবেদিন। স্থানীয় সরকার প্রতিনিধিরা কিভাবে কমিনিটি ক্লিনিক পরিচালনা করবেন এবং ইউনিয়ন পরিষদের কর্ম পরিকল্লপনায় অন্তর্ভুক্ত করবেন তা এই প্রশিক্ষণের মূল উপপাদ্য।

 

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচীব, ও ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন