চা দোকানীকে কুপিয়ে জখমের তিন দিন পর মামলা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
বন্দরে চা দোকানী ইসলাম হোসেন (৪৭)কে কুপিয়ে জখম করে দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনার তিন দিন পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে আহত চা দোকানীর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সন্ত্রাসী মাসুদ ও শাহাদাতসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৩(১১)২০ ধারা-১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ পেনাল কোড-১৮৬০।
মামলার বাদিনী গনমাধ্যমকে জানায়, বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকার ইসলাম হোসেন র্দীঘ দিন ধরে চা পানের দোকান চালিয়ে জিবীকা নির্বাহ করে আসছে।
এর ধারাবাহিকতায় আমার স্বামী ইসলাম মিয়ার সাথে একই এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে মাসুদ, একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন সাথে র্দীঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল।
এর জের ধরে গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী মাসুদ ও শাহাদাতসহ একই এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে সোহেল, মৃত সুরুজ মিয়ার ছেলে কামাল হোসেনমৃত ভাসানি মিয়ার ছেলে আব্দুল লতিফ, সমশের আলী মিয়ার ছেলে আব্দুল বাতেন ও মামুন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইসলাম মিয়ার চায়ের দোকানে হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা চা দোকানীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে হামলাকারিরা দোকানে প্রবেশ করে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে এবং ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সালেকুজ্জামান গনমাধ্যমকে জানায়, চা দোকানীকে কুপিয়ে জখমের ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আমরা মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছি।


