মেয়র আইভীর দ্বারাই এত উন্নয়ন করা সম্ভব : ইকবাল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৭:১৫ পিএম
নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দ্বারাই এতো উন্নয়ন সম্ভব।
রবিবার দুপুরে নাসিক ২নং ওয়ার্ডে মৌচাক বাসস্ট্যান্ড থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত ১০ কোটি ১৮লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মান কাজের পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন আমাদের ২নং ওর্য়াডে যে উন্নয়ন হচ্ছে তা আমাদের নাসিক মেয়র ডা, সেলিনা হায়াৎ আইভীর জন্য হচ্ছে। আপনারা মেয়রের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে।
তিনি ঠিকাদারদের উদ্দ্যেশে বলেন আপনারা কাজ ভালোভাবে করবেন কাজ ভালো হলে এলাকাবাসী আপনাদের প্রশংসা করবে। আমি চাই আমার ওর্য়াডের কাজ গুলো যেন সুন্দর হয় এবং ভালোহয়।
এসময় আরো উপস্থিত ছিলেন হাসমত আলী হাসু, হযরত আলী, তোফায়েল হোসেন, বছির আহাম্মদ ও মাস্টার মহিউদ্দিন প্রমূখ।


