না’গঞ্জে পাসপোর্ট অফিসে হামলা ভাংচুর, কানাডা প্রবাসী আটক (ভিডিও)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৬:০১ পিএম
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কম্পিউটার অপারেটর মো: মহসিন ইসলাম। রোববার (১৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে এঘটনা ঘটে।
অফিসের কর্মকর্তারা হামলাকারী কানাডা প্রবাশী আজমল হোসেন (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম।
আটক আজমল হোসেন নারায়ণগঞ্জ শহরের ৫৩ উত্তর চাষাঢ়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি কানাডিয়ার প্রবাসী ও সেদেশের নাগরিক। ছুটিতে দেশে এসেছেন। স্ত্রী সন্তান নিয়ে আবার কানাডায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আহত অফিস সহকারী মহসিন ইসলাম জানান, আজমল হোসেন পাসপোর্টের কাগজপত্র জমা দেন। কিন্তু টাকা জমা দেয়ার ব্যাংক রশিদ, কাগজপত্র সত্যায়িত ছিল না। স্ত্রী ও বাচ্চার কাগজের সমস্যা ছিল।
কথাকাটাকাটির মধ্যেই তিনি রোহিঙ্গা কিনা তা যাচাই করার জন্য তাকে রোহিঙ্গা যাচাইয়ের জন্য ফিঙ্গার প্রিন্টের জায়গা নিতে চাইলে তিনি রেগে যান। এবং আমাকে হুমকি ধামকি দেন। এক পর্যায়ে গ্লাসে আঘাত করে ভেঙ্গে ফেলেন। এসময় পাসপোর্ট অফিসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মাহমুদুল হাসান জানান, আজমল হোসেন তার তিনমাস বয়সী মেয়ে আলিজে মাহনুর হোসেন এর পাসপোর্ট করতে আসেন। তার আবেদনে সমস্যা থাকায় সেগুলো ঠিক করে আবেদন করতে বলা হলে তিনি উত্তেজিত হয়ে অফিসের গ্লাস ও কম্পিউটার ভাংচুর করেন।
এসময় ভাঙা গ্লাসের আঘাতে কম্পিউটার অপারেটর মো: মহসিন ইসলাম রক্তাক্ত জখম হয়। তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।
অনিয়ম ভাবে পাসপোর্ট করতে রাজি না হওয়ায় অফিসে হামলার অভিযোগ তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগেও তার স্ত্রীর পাসপোর্ট করতে এসে তিনি অফিসের এক আনসার সদস্যকে মারধর করেছিলেন।
হামলাকারী আজমল হোসেন নিজের ভুল স্বীকার করে বলেন, আমার আবেদনে কিছু মেসিং থাকলে তা ভাল ভাবে না বলে আমার সঙ্গে অমানবিক আচরণ করা হয়।

আমার আবেদন ছুড়ে ফেলে দিলে বাকবিতন্ডা হয়। তখন অফিসের লোকজন আমাকে বেধরক ভাবে মারধর করেছে। তখন আমি নিজেকে নিয়ন্ত্রন রাখতে পারিনি।
গ্রেফতারকৃত আজমল হোসেনের স্ত্রীর দাবি একজন সরকারি চাকুরিজীবি হয়েও ওই লোক তার স্বামীর কলার ধরে টানাটানি করে। গলায় টিপ টিয়ে ধরে। পাসপোর্ট এর আবেদনপত্র ছুড়ে ফেলে দেয়। তাকে উত্তেজিত করায় সে এ ঘটনা ঘটায়।
এ বিষয়ে পুলিশ সুপার মো: জায়েদুল আলম কোন মন্তব্য না করলেও ফতুল্লা থানার ওসি (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


