পরিহন শ্রমিক নেতা আমিনুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বাদ জোহর নগরীর দেওভোগে অবস্থিত আমিনুল ইসলামের বাসভবনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন। এ সময় তিনি আমিনুল ইসলামের পরিবারের সাথে কুশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উৎসব পরিবহন এর চেয়ারম্যান মো. শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলু, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিমউদ্দিন আহমেদ, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, স্বপ্ন নীর হাউজিং লি. এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আহসানউল্লাহ, মোঃ নুর হোসেন, মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল, হামজা হাবীব মিশর, জর্ডান হাবীব, সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন,শহিদুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম মুকুল, ফয়েজ ইসলাম রুবেল, ফয়সাল ইসলাম বিশাল, রবিন প্রমুখ।
প্রসঙ্গত, আমিনুল ইসলাম জীবদ্দশায় বাংলাদেশ বাস শ্রমিক সমিতির সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ বাস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ বাস ট্রাক চালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, হযরত মিন্নত আলী শাহ চিশতি (রহঃ) মসজিদ ও মাজার কমিটির সভাপতি, এয়াড়া অসংখ্য ধর্মীয়, মানব সেবা ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।


