Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১১:৪২ পিএম

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা
Swapno

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদপূর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।শনিবার (১৪ নভেম্বর) বিকালে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় ২০১৮-২০ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

 

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হাকিম ভূঁইয়া, মাহাবুব মোল্লা, মো: নজরুল ইসলাম, অলিউল্লাহ ভূঁইয়া তুহিন, আবদুর রহমান নাছির, সাইদুল হাসান ভূঁইয়া, আতিকুর রহমান আতিশ, এস এ মনিরুজ্জামান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, ইয়াছির রাফাত, শামীম হাসান, এ বি নুরুল হক, সজিব হোসেন ও মঞ্জুর হোসেন। 

 

হাকিম ভূঁইয়া বলেন, কয়েক দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। আসছে কমিটিতে থাকছে চমক। শিক্ষিত ও মেধাবী একঝাঁক সংবাদকর্মীর সম্মনয়ে একটি শক্তিলাশী কমিটি গঠন করা হবে।

 

এ কমিটি আগামী দিনে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবকে আরও বেশী গতিশীল করে তুলবে। সংগঠনের ভাবমূর্তি উজ্জল করতে আসছে কমিটি বিষেশ ভুমিকা রাখবে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। 

 

রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে। সংগঠনের সদস্যরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন