Logo
Logo
×

নগরের বাইরে

সিডিসি প্রকল্প নেতৃবৃন্দের সাথে কাউন্সিলর হান্নান’র মতবিনিময়

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১১:৩৫ পিএম

সিডিসি প্রকল্প নেতৃবৃন্দের সাথে কাউন্সিলর হান্নান’র মতবিনিময়
Swapno

প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়ন প্রকল্পের ২১নং ওয়ার্ডের দলনেত্রী ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় বন্দর শাহীমসজিদস্থ নগর মাতৃ সদন হাপাতালের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভার প্রধান অতিথি বক্তব্যে ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার বলেন, অত্র ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে সিডিসি দল নেত্রী ও সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

প্রকল্প অর্থ যেন জনগনের কল্যানে সঠিক ভাবে ব্যায় হয় তা নিশ্চিৎ করতে হবে। এ সুবিধা জনসাধারনকে যেন ভোগান্তিতে পড়তে না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 

 

নগর মাতৃসদন হাপাতালের প্রজেক্ট ম্যানেজার ডাঃ নেছার আহমেদ তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিডিসি দল নেত্রী মায়া নূর,ডাঃ জাকি তাসলিম,ফিল্ড অফিসার জাকির হোসাইন,এ্যাডমিন মোঃ রুবেলসহ সিডিসি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন