রূপগঞ্জে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৫:২৯ পিএম
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী সুফিয়া বেগমকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সকালে উপজেলার বৈলারটেক এলাকা এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন জানান, একই এলাকার জুলহাস, বাবুল, মোক্তার, সাইফুল খোকন, শরফি ও মনিরের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
শনিবার সকালে আনোয়ার হোসেন বাড়ি থেকে কাজের উদ্দেশ্য বের হয়। ঐ বিরোধের জের ধরে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে।
তার স্ত্রী সুফিয়া বেগম তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহতের ছোট ভাই জাকির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


