ফারিয়ার নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে মন্ত্রী গাজীকে সংবর্ধনা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৫:২৬ পিএম
রূপগঞ্জে শনিবার ১৪ নভেম্বর রূপসীস্থ গাজী ভবনে রূপগঞ্জ ফার্মাসিউটিকেল্স রিপ্রেজেনটেটিব এসোসিয়েশন (ফারিয়ার) নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে স্বাধীনতা পুরস্কারে ভুষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে সংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ফার্মাসিউটিকেলস্ এসোসিয়েশন এর সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি, মোঃ ইসরাফিল, সাধারন সম্পাদক ইসহাক (রাজু), সাংঘঠনিক সম্পাদক মারফত, যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, কোষাদক্ষ, মোঃ হিরক মোল্লাসহ সংঘঠনের আরো অনেকে।


