আড়াইহাজারে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৫:০১ পিএম
আড়াইহাজারে দায়িত্ব পালনরত অবস্থায় আবু সাঈদ (৫৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আবু সাঈদের বাড়ি টাঙ্গাইলে। তিনি গত ২৭ বছর ধরে পুলিশে কর্মরত রয়েছেন। তার ব্যাচ নং ৬৭১।
শনিবার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার জানান, শুক্রবার রাতে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


