আড়াইহাজারে বিধবা নারীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার ১
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১০:১৫ পিএম
আড়াইহাজারে (৪০) বছর বয়সী বিধবা এক নারীকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি আনারুল (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নৈকাহন এলাকার মৃত রহমত আলীর ছেলে।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই সজিব ও কনস্টেবল শাহীন তাকে স্থানীয় হাইজাদী এলাকা থেকে গ্রেফতার করে। এর আগে একই মামলায় একই এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে আলী আকবর (৫০) কে গ্রেফতার করেছিল পুলিশ।
১৫ অক্টোবর নির্যাততা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলা নং-৬ (১০)২০২০ইং। অপর অভিযুক্তরা হলো- নৈকাহন মৃত আ: মালেকের ছেলে মোস্তফা ( ৫৫), ডা. হোসেন মিয়ার ছেলে লিটন (৩২) খোকা মিয়ার ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও একই এলাকার লস্কর আলীর ছেলে শাহীন (৩২)। ধর্ষিতা স্থানীয় ফকিরবাড়ি এলাকায় অবস্থিত ভাই ভাই ম্পিনিং মিলের শ্রমিক।
প্রসঙ্গত. মামলায় উল্লেখিত বিবরণ থেকে পাওয়া তথ্যমতে, ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় নৈকাহন এলাকায় নির্যাতিতা ওই নারী তার নাতিনের জন্য স্থানীয় একটি ফামের্সী থেকে ঔষধ কেনতে সাড়ে ৭টার দিকে কাইমপুর কবরস্থান এলাকায় তার বাড়ি থেকে বের হন।
বাড়ির কিছু অদূরে নৈকাহন বাজারে যেতেই তাকে আলী আকবর নামে এক ব্যক্তি আনিসের মার্কেটে তার মাছের দোকানে ডেকে নিয়ে যায়। পরে দোকানের সাটার বন্ধ করে ভিতরে তাকে ধর্ষণ করে। পরে দোকান থেকে বের হয়ে রাস্তায় তিনি একই এলাকার মোস্তফা, আনারুল, লিটনকে দেখতে পান।
পরে তারা তাকে ঘটনাটি আপোষ মীমাংশা করে দেয়ার কথা বলে রাত সাড়ে ৮টার দিকে লিটনের পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে লিটন মোবাইলে ফোন করে তার বন্ধু তারিকুল ও শাহীনুরকেও ডেকে নিয়ে আসে। তারা আমাকে জোরপূর্বক আখড়পাড়া এলাকার জৈনক আলী হোসেনের নির্মাণধীন বিল্ডিংয়ের ছাদে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
নির্যাতিতা নারী এজাহারে আরও উল্লেখ্য করেন, মান-সম্মানের ভয়ে বিষয়টি প্রথমে তিনি গোপন রাখেন। পরবর্তীতে বিবেকের তারণায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান।


