রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বন্দরে বিক্ষোভ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৯:৩১ পিএম
ফ্রান্সে দুটি সরকারি ভবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শণ করার প্রতিবাদে বন্দরের ধামগড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুম্আ ধামগড়ের জাঙ্গাল স্ট্যান্ডে ধামগড় ইমাম ওলামা ঐক্য পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের ৫১টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ সর্বস্তরের তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ধামগড় ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাসুম আহম্মেদ চেয়ারম্যান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মুসলিম জাতি ভেঙ্গে যাবার জাতি নয়। মুসলিম জাতি পাহাড়ের মত শক্ত। যে নবী আমাদের হৃদয়ের স্পন্দন ও যার জীবনাদর্শ নিয়ে আমরা বেঁচে আছি সেই নবীর অপমান আমরা কিছুতেই মেনে নিতে পারি না।
ইসলামের প্রয়োজনে আমরা ধামগড়ের মানুষ ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। নবীজী’র জন্য যা করা প্রয়োজন তা আমরা করতে প্রস্তুত আছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জামান, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আজিজুল হক (আজিজ), ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদসহ ওলামায়ে কেরামগণ ও তৌহিদী জনতা।


