Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাদ্রাসার উদ্বোধন

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৯:১৫ পিএম

বন্দরে মাদ্রাসার উদ্বোধন
Swapno

বন্দরে আবেদীয়া আলী নুর মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আছর ২৩ নং ওয়ার্ডস্থ ইস্পাহানি এলাকায় মাদ্রাসা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মাদ মানিক শেখ।

 

ব্যবসায়ী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মোহাম্মাদ অলি শেখ, হাজী মোহাম্মদ নেওয়াজ টুটুল, জহির শেখ, প্রধান শিক্ষক হাফেজ ইকবাল শেখ প্রমূখ।

 

মাহফিলে দোয়া পরিচালনা করেন কদম রসুল জামে মসজিদের খতিব মাওলানা শেখ মোহাম্মাদ হোসাইন রেজা।

 

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মোহাম্মাদ মানিক শেখ বলেন, ইস্পাহানি এলাকায় এমন একটি মাদ্রাসা হওয়া আমাদের সুংবাদ। এতে করে এলাকার শিক্ষাথীরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। সঠিক ইসলামিক মূলবোধে সুশিক্ষিত হয়ে দেশ জাতি ও সমাজ গঠনের ভূমিকা রাখবে। এতে করে আমাদের মধ্যে বিরাজমান সামাজিক অবক্ষয় কমে আসবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন