Logo
Logo
×

নগরের বাইরে

ভোটারদের ঘরে ঘরে মেয়র প্রার্থী ঝরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

ভোটারদের ঘরে ঘরে মেয়র প্রার্থী ঝরা
Swapno

সোনারগাঁ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ার আশা রেখে ভোটারদের ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করে পৌরবাসীর দোয়া প্রার্থনা করেছেন নাসরিন সুলতানা ঝরা।

 

শুক্রবার (১২ নভেম্বর) বিকালে পৌরসভার হাতখোপা, দলুরবাগ, কিষ্ট নগর, ভট্টপুর ও উদ্ধবগঞ্জ বটতলা এলাকায় এ গণসংযোগ করেন। এ সময় তিনি পৌরবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন।

 

গণসংযোগে পৌরবাসীকে আশ্বস্থ করে নাসরিন সুলতানা ঝরা বলেন, পৌরসভা নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন বলে আমার বিশ্বাস। এ সময় তিনি সরকারের নানা উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

 

গণসংযোগে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহসভাপতি অপু সারোয়ার ও ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম, সদস্য হারুন জয়, পৌর যুবলীগ নেতা আশরাফ সুমন, গাজী তোফায়েল, পাপন, ইকবাল, রুহুল আমিন, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মজিবুর রহমান, সানোয়ার, ইকবাল, ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী, বাচ্চু, মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, আলমগীর হোসেন অন্তু, জীবন, হাসান, মাহবুবসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন