Logo
Logo
×

নগরের বাইরে

হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৭:৫৯ পিএম

হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী
Swapno

আসন্ন তারাবো পৌরসভার নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভায় বর্তমান মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য দাবী জানানো হয়েছে। 

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বরাবো রসুলপুর এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল খন্দকার।

 

তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমান।

 

সভায় বক্তারা, তারাবো পৌরসভার  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার বর্তমান সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করা দাবী জানান। এছাড়া, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করারও দাবী জানান বক্তারা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আমিন খান, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসূফ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক সাদ্দাম হোসেন তপু, তারাবো পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, হাজী মোঃ মতিউর রহমান, হাজী আব্দুস ছাত্তার, মোঃ আবুল হোসেন, মোঃ হোসাইন, মোঃ পিয়ার হোসেন, বাদল মিয়া, রুহুল আমিন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন