Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করলেন চেয়ারম্যান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করলেন চেয়ারম্যান
Swapno

রূপগঞ্জের রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক চাপাতিসহ মাজাহারুল (৩২) ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে তল্লাশী করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

 

সে ক্ষতিসাধনের উদ্দেশ্যে চেয়ারম্যান কার্যালয় এলাকায় এসেছে বলে সন্দেহ করা হয়। মাজাহারুল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা মধ্যেপাড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে।


 চনপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আশরাফ হোসেন জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন।

 

এ সময় এলাকার সাহাবুদ্দিনের ছেলে মাজাহারুল ইসলাম কার্যালয়ের সামনে ধাঁরালো চাপাতি নিয়ে ঘোরাঘুরি শুরু করে। এসময় তাকে সন্দেহ করা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। চেয়ারম্যান ও তার লোকজন মাজাহারুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

 

এ ব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে দীর্ঘদিন ধরে একটি পক্ষ বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছে। আমাকে হত্যা অথবা আমার অন্য কোন লোকের ক্ষতিসাধন করার জন্য তারাই এই যুবককে আমার অফিসে পাঠাতে পারে।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ আটক এক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। কি কারণে বা কারা এ ঘটনায় জড়িত তাদেরকে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন